• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩ দফা কমার পর দেশে আজ আরও কমল স্বর্ণের দাম, এবার ভরি কত?


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬, ১০:৫১ এএম
৩ দফা কমার পর দেশে আজ আরও কমল স্বর্ণের দাম, এবার ভরি কত?

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে টানা তিন দফায় মোট ৭,৭০০ টাকা পর্যন্ত কমে স্বর্ণের মূল্য। সর্বশেষ সমন্বয়ের পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

তার আগের সমন্বয়ে (২৮ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২,৪৪,৭১১ টাকা, যা থেকে আবারও কমানো হয়েছে। ধারাবাহিক এই মূল্যহ্রাসে স্বর্ণবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার ইঙ্গিত মিলছে।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল মোট ৯৩ বার—যেখানে অধিকাংশ সময়ই দাম ছিল ঊর্ধ্বমুখী।

এম

Link copied!