• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩ দফায় কমলো স্বর্ণের দাম, আজ ভরি কত?


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৫৪ এএম
৩ দফায় কমলো স্বর্ণের দাম, আজ ভরি কত?

দেশের স্বর্ণবাজারে আবারও স্বস্তি ফিরেছে ক্রেতাদের জন্য। টানা তিন দফা দাম কমানোর ফলে মোট ৭,৭০০ টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের মূল্য। সর্বশেষ সমন্বয়ের পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

বুধবার (২৯ এপ্রিল) নতুন করে প্রতি ভরিতে ২,২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে ২৮ এপ্রিল এবং ২৩ এপ্রিলও দফায় দফায় দাম কমানো হয়।

সর্বশেষ স্বর্ণের দাম (প্রতি ভরি),

২২ ক্যারেট: ২,৪২,৪৯৫ টাকা
২১ ক্যারেট: ২,৩১,৪৭২ টাকা
১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা

এর আগের সমন্বয়ে (২৮ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২,৪৪,৭১১ টাকা, যা থেকে আবারও কমানো হয়েছে। ধারাবাহিক এই মূল্যহ্রাসে স্বর্ণবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার ইঙ্গিত মিলছে।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল মোট ৯৩ বার—যেখানে অধিকাংশ সময়ই দাম ছিল ঊর্ধ্বমুখী।

এম

Link copied!