ফাইল ছবি
ঢাকা: এফবিসিসিআই সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত গতকাল সংবাদ সম্মেলনের উদ্ভত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোববার (১১ মে) সকাল ১১টায় বাণিজ্য মন্ত্রী, সচিব ও প্রশাসক মহোদয়, এফবিসিসিআই সংস্কার পরিষদের সদস্যদের সঙ্গে এফবিসিসিআই সমস্যা ও সমাধান নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে করেন।
বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো- ঈদের আগেই ব্যবসায়ীদের মধ্য থেকে একজনকে প্রশাসক নিয়োগ বাস্তবায়ন করবেন; আগামী ঈদ উল আজহার পরপরই এফবিসিসিআই নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচনের ব্যবস্থা করবেন।
উক্ত প্রশাসককে সাথে নিয়ে বাণিজ্য বিধিতে নিম্নলিখিত সমস্যার সমাধান করে নতুন গেজেট প্রকাশের ব্যবস্থা করবেন।
ক) বাণিজ্য সংগঠনগুলির বাৎসরিক চাঁদার হার কমিয়ে পূর্বের অবস্থায় অথবা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবেন। খ) ব্যাক্তি পর্যায়ের সদস্য ফি ২০,০০০ টাকা থেকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবেন। গ) আইনগত কাগজপত্র জমাদানের নানাবিধ সমস্যা সমাধানের কার্য্যকর ব্যবস্থা গ্রহন করবেন।
এএইচ/পিএস







































