• ঢাকা
  • রবিবার, ১৭ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিরীক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্তি গাইডলাইনের খসড়া অনুমোদন


নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০২৬, ০৭:১৯ পিএম
নিরীক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্তি গাইডলাইনের খসড়া অনুমোদন

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে নিরীক্ষা প্রতিষ্ঠান ও তাদের অংশীদারদের তালিকাভুক্তির জন্য ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এনলিস্টমেন্ট অব অডিট ফার্মস অ্যান্ড দেয়ার পার্টনার্স) গাইডলাইনস, ২০২৬’-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৫তম জরুরি কমিশন সভা রোববার (১৭ মে) কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছ।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গাইডলাইনটির ওপর সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করা যাচ্ছে। এটি ইতোমধ্যে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এনলিস্টমেন্ট অব অডিট ফার্মস অ্যান্ড দেয়ার পার্টনার্স) গাইডলাইনস, ২০২৬’-এর খসড়া ডাউনলোডের ওয়েবলিংক: https://sec.gov.bd/crequest/Bangladesh

মতামত, পরামর্শ বা আপত্তি প্রেরণের ঠিকানা:

চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭। 
ইমেইল: [email protected] এবং প্রতিলিপি: [email protected]

এদিকে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বিধিমালা, ২০২৬’ অনুমোদনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বিধিমালাটি বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে।

এএইচ/পিএস

Link copied!