• ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২৬, ০৭:৩৫ পিএম
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের দুই দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার ১৮ই জুলাই ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি বা আইবিটিআরএ-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এই সম্মেলন শেষ হয়। সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম। ব্যাংকিং খাতের সমসাময়িক চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন অতিথিরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সেন্ট্রাল জোনপ্রধান জি.এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মো. আব্দুর রব মৃধা এবং চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ মহী উদ্দিন। এছাড়া আগ্রাবাদ কর্পোরেট শাখার প্রধান মোহাম্মদ সানাউল্লাহ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার প্রধান সানা উল্লাহ সম্মেলনে নিজেদের মতামত তুলে ধরেন।

দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের অধীন বিভিন্ন শাখার প্রধানগণ, বিনিয়োগ বিভাগ এবং বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান কর্মকর্তারা অংশগ্রহণ করেন। গ্রাহকসেবার মান উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে সম্মেলনটি শেষ হয়।

এসএইচ 

Link copied!