ফাইল ছবি
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক সংকট আরও বেড়েছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বিমা তহবিলের ঘাটতি দাঁড়িয়েছে ৩২৭ কোটি ২০ লাখ টাকা। এক বছর আগে এই ঘাটতি ছিল ৩০৭ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে প্রায় ১৯ কোটি ৪৯ লাখ টাকা।
রোববার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে জীবন রাজস্ব হিসাবে কোম্পানিটির ঘাটতি হয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ রাজস্বের ঘাটতি কমলেও জীবন বিমা তহবিলের নেতিবাচক স্থিতি বেড়েছে।
তহবিলের ঘাটতির কারণে গ্রাহকদের বিমা দাবি পরিশোধ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শতকোটি টাকার দাবি আটকে থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের নিরীক্ষা প্রতিবেদনেও কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়।
এ ছাড়া ২০২১ সালের পর থেকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি পদ্মা ইসলামী লাইফ।
এএইচ/পিএস






































