• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের চুক্তি স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৬, ০৫:৪৪ পিএম
বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের চুক্তি স্বাক্ষর

ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ৩ হাজার কোটি টাকার পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

গত সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদের উপস্থিতিতে কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিসহ সর্বোপরি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার “দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে পুন:অর্থায়ন স্কীম” চালু করেছে। উক্ত স্কিমের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উক্ত অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান এফ. এম. নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের ইউনিট ইনচার্জ মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই অংশগ্রহণের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উক্ত স্কিমের আওতায় ৭% সরল মুনাফা হারে দেশের উত্তর অঞ্চলে কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করে উত্তর অঞ্চলের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পল্লী অঞ্চলে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কৃষকদের জন্য সহজ ও সুলভ অর্থায়নের মাধ্যমে কৃষি সম্প্রসারণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পিএস

Link copied!