• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৬, ০৩:৪১ পিএম
জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: দেশের ব্যাংকিং খাতে শ্রেণিকৃত বা খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এ সময় মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ খান এ তথ্য জানিয়েছেন। 

এর আগে মার্চ ২০২৬ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা এবং খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।

অর্থাৎ, তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে শ্রেণিকৃত ঋণের হারও শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

এতে ব্যাংক খাতে ঋণের মান ও আদায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পিএস

Link copied!