• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম, দেশে ভরি কত?


নিউজ ডেস্ক অক্টোবর ১২, ২০২৬, ১০:৩৮ এএম
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। সোমবার বাংলাদেশ সময় ৮টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৬ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

এর আগে দিনের শুরুতে এটি গত ২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বেড়ে ৪ হাজার ২৩০ ডলারে পৌঁছেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি চুক্তি এবং ডলারের মান কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের দাম বাড়ার সুযোগ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘তেলের দাম কমে আসায় মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে বাজারের তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে, যা বিনিয়োগের আয়ের দিক থেকে স্বর্ণের জন্য ইতিবাচক।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি বিষয়ক যুদ্ধবিরতির এক আকস্মিক ঘোষণা দেন। তিনি বলেন, এটি অবিলম্বে কার্যকর হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি এখনও চুক্তির বিস্তারিত বিষয়গুলো জানার অপেক্ষায় আছেন। রাশিয়ার পক্ষ থেকে আরও তেল সরবরাহের প্রত্যাশায় তেলের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টরা এখন বুধবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইনডেক্স বা ভোক্তা মূল্য সূচক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। এরপর বৃহস্পতিবার প্রডিউসার প্রাইস ইনডেক্স বা উৎপাদক মূল্য সূচক এবং খুচরা বিক্রয় সংক্রান্ত তথ্য প্রকাশিত হবে।

দেশের বাজারে স্বর্ণের দাম কত

দেশের বাজারে গত শুক্রবার সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজ সোমবারও একই দামে বিক্রি হচ্ছে সোনা।

নতুন দাম অনুযায়ী, ​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হবে। 

এম

Link copied!