ঢাকা : আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায়।
এর আগে গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ছাত্রী হলগুলোতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা ২৬ আগস্ট ২০২৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।
ডাকসু এবং হল সংসদ নির্বাচনে মোট বুথ থাকছে ৮১০টি। এসব বুথে সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনোরকম বিঘ্ন ছাড়াই নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব বলে প্রশাসন জানায়।
গত ১১ আগস্ট রাতে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।
সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই সংসদের মেয়াদপূর্তির পর পেরিয়ে গেছে আরো ছয় বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব।
পিএস

-20260510154813.jpg)





































