• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অক্টোবরে মিডডে মিল চালু হচ্ছে দেড়শ উপজেলার স্কুলে


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৭, ২০২৫, ০১:০৪ পিএম
অক্টোবরে মিডডে মিল চালু হচ্ছে দেড়শ উপজেলার স্কুলে

ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী অক্টোবর থেকে দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালু করা হবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ। বাকি ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর। তবে, সত্যিকার অর্থে সাক্ষরতার হার আরো কম হতে পারে। আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার চেপে রেখেছে। স্কুলে স্কুলে ভিজিট করে দেখা গেছে, প্রকৃত স্বাক্ষর নয় অনেক শিক্ষার্থী রয়েছে।’
 
বিধান রঞ্জন বলেন, ‘প্রাথমিক শিক্ষার বর্তমান লক্ষ্যই হলো শিশুকে সাক্ষর করে তোলা। প্রকৃত সাক্ষর না হয়ে শিক্ষার্থীরা হাইস্কুলে যাওয়ায়, তাদের শিক্ষার মাঝে একটি বড় গ্যাপ থেকে যাচ্ছে।’
 
স্কুলে ছুটি কমিয়ে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটিগুলো কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।’

পিএস

Link copied!