• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫০তম বিসিএসের নতুন মানবন্টন প্রকাশ, হঠাৎ ব্যাপক পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৫, ০৭:২০ পিএম
৫০তম বিসিএসের নতুন মানবন্টন প্রকাশ, হঠাৎ ব্যাপক পরিবর্তন

ফাইল ছবি

ঢাকা: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন মানবন্টন প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মানবন্টন অনুযায়ী, বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলিতে ৫ নম্বর করে কমানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ৫ নম্বর করে বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।

প্রার্থীরা ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত পরিশোধের সুযোগ থাকবে।

পিএসসি জানিয়েছে, নতুন মানবন্টন অনুযায়ী পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং কিছু বিষয়ে ভারসাম্য রক্ষায় এই পরিবর্তন আনা হয়েছে।

এসএইচ 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!