• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের বদলি বিষয়ে যে বার্তা দিল শিক্ষা মন্ত্রণালয় 


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬, ০৭:০৭ পিএম
শিক্ষকদের বদলি বিষয়ে যে বার্তা দিল শিক্ষা মন্ত্রণালয় 

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তৈরি করা নতুন সফটওয়্যারের ডেমো আজ (১৫ মার্চ) মন্ত্রণালয়ে প্রদর্শিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় সফটওয়্যারের কার্যক্রম সন্তোষজনক হলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “বদলি সফটওয়্যার নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং টেলিটক কাজ করেছে। তারা ইতোমধ্যে ট্রায়াল দিয়েছে। সেই ট্রায়ালে সফটওয়্যারের কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেছে। আগামীকাল আমরা সেটি দেখব। সফটওয়্যার ঠিক থাকলে কালই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।”

ডেমো সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সভাপতিত্ব করবেন। এ ছাড়া শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। সভা বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা আগে বদলির সুযোগ পাননি। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পান, তবে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেয়। নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে এক পক্ষের রিট, সফটওয়্যার তৈরি না হওয়া ও নীতিমালা সংশোধনের কারণে কার্যক্রম এখনও শুরু হয়নি। সবকিছু ঠিক থাকলে আজ সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

এসএইচ 

Wordbridge School
Link copied!