• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চিরনিদ্রায় শায়িত অপ্রতিম


কুবি প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২৬, ০১:০৭ পিএম
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফন শেষে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘দ্রুত বিচার যাতে হয় বর্তমান প্রশাসনের কাছে এইটা আমার চাওয়া। আমার ছেলের বয়স মাত্র ১৩ বছর, সে এই বয়সে কোনো ক্রাইম তো করবেই না, না কোনো প্রেমঘটিত কারণ থাকবে। সিসিটিভি ফুটেজ দেখে বোঝাই যাচ্ছে যে আনন্দে তাদের সঙ্গে যাচ্ছে।’

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।

তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার পেশায় ব্যবসায়ী। সে কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে এদিন সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম দফা জানাজা করা হয়েছে।

এসআই

Link copied!