• ঢাকা
  • শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আড়াল ভেঙে মুখ খুললেন বুবলি, জানালেন গোপন অনেক তথ্য


বিনোদন ডেস্ক জানুয়ারি ৬, ২০২১, ০৪:২৭ পিএম
আড়াল ভেঙে মুখ খুললেন বুবলি, জানালেন গোপন অনেক তথ্য

ফাইল ছবি

ঢাকা : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বুবলি। শাকিব খানের বিপরীতে সংবাদ পাঠক থেকে রাতারাতি নায়িকা বনে যান বুবলি। জুটি বেঁধে ডজন খানেক ছবি করার পর হঠাৎ ‘নিরুদ্দেশ’ হয়ে যান তিনি। তবে হুটহাট সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করলেও অধরায় রয়ে গেছেন তিনি।
 
প্রায় এক বছর ধরে নিজেকে সবার থেকে আড়ালে রেখেছিলেন। অবশেষে খোঁজ মিলল তার। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বুবলি জানিয়েছেন, এতদিন কোথায়, কোন অবস্থায় ছিলেন। কথা বলেছেন ‘সন্তানের মা’ হওয়ার খবর নিয়েও। 

বুবলির সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

এতদিন কোথায় ছিলেন? উত্তরে বুবলির বলেন, গত বছরের ফেব্রুয়ারির দিকে আমেরিকার নিউ ইয়র্ক যাই। সেখানে ফিল্ম সম্পর্কিত একটি কোর্স সম্পন্ন করেছি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে। দেশে ফেরার কথা ছিল অনেক আগেই। কিন্তু লকডাউন থাকায় আসতে পারিনি। ২০২০ সালের নভেম্বরের শেষ দিকে দেশে আসি।

ফের প্রশ্ন করা হয়, শোনা যায় আপনি ‘সন্তানের মা হয়েছেন’। এর আগেও এমন গুঞ্জন উড়ে বেড়াতো। তবে এবার সোশ্যাল মিডিয়াতে এ বিষয় নিয়ে বেশি লেখালেখি হয়েছে। আপনার পরিষ্কার মন্তব্য জানতে চাই।

উত্তরে তিনি বলেন, ব্যক্তিগত কোনো কিছুই আমি কখনই রিভিল করিনা। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে আমি রেসপেক্ট করি। আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সবকিছু জানতে পারবেন। সব একসঙ্গে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে। তবে কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন তারা। আমি অবশ্যই জানাবো। কিন্তু এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর। দর্শকদের বলবো, আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান না দিতে।

উল্লেখ্য, ২০১৩ সালে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন বুবলি। পরবর্তীতে অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক হয় এ নায়িকার।

বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে স্নাতক পাস করেন। চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি, যিনি একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত আছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!