• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এপস্টেইন নথিতে ‘হ্যারি পটার’ সিরিজের লেখিকার নাম


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৪৫ পিএম
এপস্টেইন নথিতে ‘হ্যারি পটার’ সিরিজের লেখিকার নাম

ছবি: সংগৃহীত

দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে কোনো ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ‘হ্যারি পটার’ সিরিজের স্রষ্টা জে.কে. রাউলিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ‘পুরোপুরি হাস্যকর’ বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।

প্রকাশিত নথির ই-মেইল চিঠিপত্র পর্যালোচনায় দেখা যায়, এপস্টেইনের কিউবা ভ্রমণসহ বিভিন্ন যাত্রার পরিকল্পনা নিয়ে আলোচনায় রাউলিংয়ের নাম উল্লেখ রয়েছে। এডিনবরা-ভিত্তিক এই লেখিকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে স্পষ্ট করে বলেন, “আমি বা আমার টিমের কোনো সদস্য কখনো জেফ্রি এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করিনি, যোগাযোগ করিনি কিংবা তাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণও জানাইনি।”

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) সম্প্রতি এপস্টেইন-সংক্রান্ত বিপুলসংখ্যক নথি প্রকাশ করার পর এ নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। এসব নথিতে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজারের বেশি ছবি এবং ২ হাজার ভিডিও রয়েছে। এতে প্রিন্স অ্যান্ড্রু, বিল গেটস ও ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে।

জে.কে. রাউলিংয়ের নামও নথিতে উল্লিখিত হলেও, এপস্টেইনের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগ বা সম্পর্কের কোনো প্রমাণ মেলেনি। বরং ২০১৬ সালের মে মাসে এক অজ্ঞাত ব্যক্তি (নাম গোপন রাখা হয়েছে) এপস্টেইনকে ই-মেইল করে রাউলিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু এ সংক্রান্ত কোনো অগ্রগতি বা যোগাযোগের কোনো নথিগত প্রমাণ পাওয়া যায়নি।

এসবিআর

 

Wordbridge School
Link copied!