ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী তার ব্যক্তিজীবন নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছেন। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান–এর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি; ফলে তার নতুন করে বিয়ের প্রশ্নও ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজিত ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হয়ে ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন বুবলী। সঞ্চালক রুম্মান রশীদ খান যখন তাকে দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করেন, তখনই তিনি সরাসরি জবাব দেন—“আমার তো ডিভোর্সই হয়নি, তাহলে বিয়ের প্রশ্ন আসে কীভাবে?”
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার গুঞ্জন নিয়েও মন্তব্য করেন বুবলী। তার ভাষ্য, ব্যক্তিগত সিদ্ধান্ত প্রত্যেকের নিজস্ব বিষয়। তবে নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন মানুষের ম্যারিটাল স্ট্যাটাস সাধারণত বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এমন হয়; ‘অতীত’ বলে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই।
সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে বুবলী জানান, দু’জন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান থাকতেই পারে, আবার সময়ের সঙ্গে অনেক কিছু ঠিকও হয়ে যায়। তবে আইনগতভাবে তাদের বিচ্ছেদ হয়নি—এ বিষয়টি তিনি জোর দিয়ে পরিষ্কার করেন।
পডকাস্টে অংশ নিয়ে বুবলী তার ব্যক্তিগত জীবন, প্রথম প্রেম এবং শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন। তার এই মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছে শাকিব-বুবলী সম্পর্কের বর্তমান অধ্যায়।
এম






































