• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুক্তির আগেই প্রশংসিত তানিয়া’র প্রথম ছবি


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৭, ০৭:২৭ পিএম
মুক্তির আগেই প্রশংসিত তানিয়া’র প্রথম ছবি

ঢাকা: অভিনেত্রী থেকে প্রথমবার নির্মানে এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। নিজের প্রথম সিনেমা ‘ভালোবাসা এমনি হয়’ নিয়ে এমনিতেই ব্যাপক উচ্ছ্বাসে আছেন তিনি। এরইমধ্যে ছবিটির নাম গান ইউটিউবে পেয়েছে প্রচুর প্রশংসা। আর এরমধ্যেই জানালেন, চলতি মাসেই মুক্তি দিতে চান মীম-ইরফান অভিনীত ‘ভালোবাসা এমনি হয়’!

নির্মাতা তানিয়া আহমেদ ছাড়াও ‘ভালোবাসা এমনি হয়’ ছবিটি নিয়ে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। সোমবার সিনেমাটির খুঁটিনাটি দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে একটি চা চক্রের আয়োজন করেছিলেন ছবিটির প্রযোজনা সংস্থা থেকে। চ্যানেল আই প্রাঙ্গণে সেই চা চক্র ও আলোচনা অনুষ্ঠানে ছবির নানান দিক তুলে ধরেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ছবিটির পরিচালক তানিয়া আহমেদ।

আলোচনা অনুষ্ঠানে ‘ভালোবাসা এমনি হয়’ সিনেমাটির পেছনের গল্প থেকে শুরু করে ছবির দৃশ্য ধারন নিয়েও কথা বলেন তানিয়া আহমেদ। গল্প, দৃশ্য ধারন আর নতুন জুটি ইরফান সাজ্জাদ ও চিত্রনায়িকা মীমের ক্যামিস্ট্রিতে দর্শক নতুন কিছু খুঁজে পাবে বলেও জানান তানিয়া।

ছবির মুক্তি বিষয়ে কথা উঠলে নির্দিষ্ট তারিখ না জানালেও চলতি মাসের কোনো এক সুবিধা মতোন তারিখেই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে বলেও জানান নির্মাতা।

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’। সম্প্রতি ছবির একটি প্রমো রিলিজের পর চলতি মাসের শুরু তেই ইমপ্রেস টেলিফিল্ম-এর ইউটিউব চ্যানেল থেকে ছবির নাম গান ‘ভালোবাসা এমনি হয়’ রিলিজ দেয়া হয়। যেখানে তানিয়ার নির্দেশনায় জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা গেল অসাধারণ মোহিনী রূপে!  

সম্পূর্ণ লন্ডনে চিত্রায়িত ও নির্মিত এ ছবিতে সাজ্জাদ-মীম ছাড়াও অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, মিশু সাব্বির, রবার্ট ইয়ং, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ। 

‘ভালোবাসা এমনই হয়’ ছবির কাহিনী, সংলাপ ও রচনায় ছিলেন রায়হান খান। নৃত্য পরিচালনা, চিত্রনাট্য ও ছবির পরিচালনায় ছিলেন তানিয়া আহমেদ। ছবির আবহ সংগীত করেছেন এসআই টুটুল। সংগীত পরিচালনা ও কম্পোজিশনে এসআই টুটুল, হাবিব ওয়াহিদ এবং জে. কে। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!