• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমার কোনো পুরুষের প্রয়োজন হয় না: মালাইকা


বিনোদন ডেস্ক মার্চ ২৮, ২০২৬, ০৬:৩৩ পিএম
আমার কোনো পুরুষের প্রয়োজন হয় না: মালাইকা

ফাইল ছবি

বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তাদের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। ২০২৪ সালের মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয়, ভেঙে গেছে মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক। এ সম্পর্কের ইতি টানার মালাইকার সঙ্গে অনেকের নাম জড়িয়েছে। এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। 

সোরাব বেদিকে সাক্ষাৎকার দিয়েছেন মালাইকা আরোরা। এ আলাপচারিতায় প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা আরোরা বলেন, “এগুলো বিরক্তিকর। তবে আমি এখন এগুলোকে মজা হিসেবেই নিই। আমি আর আরহান এসব নিয়ে ভালোই হাসাহাসি করি। এসব পরিকল্পনা করে হয় না। যদি হওয়ার থাকে, তাহলে হবেই। এই মুহূর্তে আমার জীবনে যা কিছু ঘটছে, তা উপভোগ করেই আমি ভীষণ খুশি।” 

একজন সিঙ্গেল মা হিসেবে কথা বলতে গিয়ে মালাইকা বলেন, “শুরু থেকে নিজের জীবন গড়ে তোলার ক্ষমতাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। অবশ্যই, একজন পার্টনার থাকা সুন্দর ব্যাপার। আমার একজন পার্টনার লাগবেই-এমনটা মনে করি না এবং সক্রিয়ভাবে তা খুঁজছিও না। আমি গর্বিত যে, আমি একজন আত্মনির্ভরশীল নারী, পরিপূর্ণ হতে আমার কোনো পুরুষের প্রয়োজন নেই। আমি যদি কারো সঙ্গে থাকতে চাই, তা হবে নিজের ইচ্ছেমতো।” 

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর মালাইকার একাধিক প্রেমের গুঞ্জন শোনা যায়। এর মধ্যে অন্যতম হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। গত বছর একটি কনসার্টে হর্ষর সঙ্গে মালাইকার তোলা একটি ছবি ভাইরাল হয়; যা নিয়ে জল্পনার শুরু। এই হর্ষ মেহতা মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট। তারা ইতালির রোমে বেড়াতেও গিয়েছিলেন। সম্প্রতি ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির সঙ্গে একটি পার্টিতে তোলা ছবি ভাইরাল হওয়ার পর নতুন গুঞ্জন শুরু হয়। 

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।  ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!