ঢাকা: দ্রুতগতিতে শুটিং চলছে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’। ছবিতে শাকিব খানের বড় বোনের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী এবং দুলা ভাই হয়েছেন ওমরসানী। ‘আমি নেতা হবো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম।
জানা গেছে, ঢাকার উত্তরায় শুক্রবার রাত ১২টা পর্যন্ত শুটিং করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব থান। ওমর সানি-মৌসুমী ও শাকিব খানের বেশকিছু দৃশ্য ধারণ করা হয়েছে। এগিয়ে চলছে বাকী শুটিং কাজ।
ছবির শুটিং নিয়ে শাকিব খান বলেন, “উত্তমদা একজন গুণী নির্মাতা। তার সর্বশেষ ছবি ‘রাজা ৪২০’ ভালো ব্যবসা করেছে। আশা করছি, এই ছবিটিও ভালো ব্যবসা করবে। ছবির গল্প এবং সংলাপ আমার বেশ ভালো লেগেছে।”
ঢাকার বিভিন্ন লোকেশনে আরও কয়েকদিন ছবির শুটিং চলবে। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে।
প্রসঙ্গত, রাজু চৌধুরী পরিচালিত ‘সাহেব নামে গোলাম’ ছবিতে ভাই বোনের চরিত্রে দেখা গিয়েছিল শাকিব খান ও মৌসুমীকে। ছবিটি সেসময় দারুন ব্যবসা সফল হয়েছিল।
সোনালীনিউজ.বিএইচ







































