• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিচালকের গার্লফ্রেন্ড তমা মির্জা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০১৬, ০৪:৫৮ পিএম
পরিচালকের গার্লফ্রেন্ড তমা মির্জা

বিনোদন রিপোর্টার

চিত্রনায়িকা তমা মির্জা একজন পরিচালকের গার্লফ্রেন্ড। এই কথা কি দর্শকরা জানেন। না জানলেও এবার জানবেন। তবে সেটা বাস্তবে না, বড় পর্দায়। এবার চিত্রনায়িকা তমা মির্জা ভিন্নধর্মী একটি চলচ্চিত্রে কাজ করছেন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও মারিয়া তুষার পরিচালিত এর নাম ‘গ্রাস’। এরই মধ্যে কোক স্টুডিওতে এ ছবির বেশিরভাগ কাজের দৃশ্যায়ন শেষ হয়েছে।

এ ছবিটি নিয়ে তমা মির্জা  বলেন, এখানে আমার চরিত্রের নাম থাকছে তমা। কাহিনীতে একজন পরিচালকের গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছি। আমার বিপরীতে আছেন আর বি প্রীতম। আগামী ২০শে এপ্রিল থেকে ছবির বাকি অংশের কাজ শুরু হবে। কাজটি ভালো হচ্ছে। আশা করি দর্শকরা এটি পছন্দ করবেন। ‘গ্রাস’ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রাণী সরকার, জ্যোতিকা জ্যোতি, কচি খন্দকার, বাদল শহিদ, মনিরা মিঠু, শিখা খান, শুভ খান, কাজী উজ্জল ও শেলী রহমান প্রমুখ।

ছবিতে মোট ৪টি গান রয়েছে। গানের সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি। শুটিংয়ের পাশাপাশি সম্পাদনার কাজ চলছে। শিগগিরই ‘গ্রাস’ ছবিটি সেন্সরে জমা দেয়ার পরিকল্পনা রয়েছে পরি-চালকের। আর এদিকে তমা মির্জা ২০শে মে থেকে নতুন ছবির কাজ শুরু করছেন। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এ ছবির নাম ‘চল পালাই’। ছবিটিতে তার সহশিল্পী হিসেব কাজ করবেন শিপন ও শাহরিয়াজ।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!