• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, নতুন রোগী ভর্তি ৬৩১


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০২৬, ০৬:৪১ পিএম
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, নতুন রোগী ভর্তি ৬৩১

ফাইল ছবি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৪ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে এক হাজার ৬৩১ জন। এর ফলে এবার মোট ভর্তি হলো ৯৭ হাজার ৮২ জন। 

শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৯৯ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারায়। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যায়।

সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরো অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ জনের।

এসএইচ 

Link copied!