• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ছিল ‘ভুল’: ইসরায়েলি নেতা


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১০, ২০২৬, ০৪:৪২ পিএম
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ছিল ‘ভুল’: ইসরায়েলি নেতা

ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান। শুক্রবার (১০ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলে নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে তিনি দাবি করেন। ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

এসএইচ 

Link copied!