• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে হাম ও উপসর্গে ১২০০ এর বেশি শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২৬, ০৩:৪৮ পিএম
দেশে হাম ও উপসর্গে ১২০০ এর বেশি শিশুর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে হাম ও উপসর্গে মৃত্যু দাঁড়াল ১ হাজার ২০১ জনে। এদিকে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪২ শিশু।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ ১৪ হাজার ৫৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ১৫৭ জন।

গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!