• ঢাকা
  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাম: আরও ৫ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১৩১৪


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২৬, ০৮:৪৯ পিএম
হাম: আরও ৫ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১৩১৪

ফাইল ছবি

ঢাকা: হাম উপসর্গে দেশে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৪ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২১৮ জন। আর নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু। আর ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন। ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ধরা পড়েছে ৮৬ শিশুর শরীরে। আজ ১৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগী দাঁড়িয়েছে ২৫ হাজার ৫২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৪ হাজার ৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।

পিএস

Link copied!