ঢাকা: দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে হাম উপসর্গে ১ হাজার ৪১৪ জন এবং নিশ্চিত হামে ১৫৮ জন রয়েছে।
গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম উপগর্সে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ২৬৯ জন।
১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১২ হাজার ৪০২ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ১ হাজার ২০৯ জন ও নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
পিএস







































