ফাইল ছবি
ঢাকা: যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
বরখাস্ত হওয়া ৭ কর্মকর্তার মধ্যে রয়েছেন- রেঞ্জ ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, রেঞ্জ ডিআইজি মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিআইডি) মো. সারোয়ার কবীর সোহাগ, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং) এস. এম. শামীম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং) রুবাইয়াত জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পিএস







































