ফাইল ছবি
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আটজন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যু ঘটে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের দুজন করে শিশু রয়েছে। এ ছাড়া সিলেট ও খুলনায় মারা গেছে একজন করে। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৯৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৫ জনের। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে মারা গেছে ১ হাজার ২৮০ জন।
চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জনে। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। গত ১৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
এসএইচ







































