• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৫২ পিএম
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৪২৫ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনে। আর এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩০ জনের।

চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এরপর যথাক্রমে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪৪ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।

এসএইচ 

Link copied!