ঢাকা: একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক নারী। এদের মধ্যে ৪ ছেলে ও ২ মেয়ে। শিশুদের নিয়ে আনন্দে আত্মহারা মা জিনাত বিবি ও বাবা ওয়াহিদ।
শুক্রবার (১৯ এপ্রিল) জিও নিউজের রিপোর্টে জানানো হয়েছে, রাওয়ালপিন্ডিতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে ওই নারী সন্তানগুলো প্রসব করেন। বিশ্বের ৪৭০ কোটি নারীর মধ্যে এ মুহূর্তে তিনিই বিরল এই রেকর্ড স্থাপন করলেন। জিনাত বিবি ও তার স্বামী ওয়াহিদ থাকেন হাজারা কলোনিতে।
চিকিৎসকরা জানান, জন্মের সময় শিশুদের ওজন স্বাভাবিক ছিল। তারা সুস্থ আছে। সুস্থ আছেন তাদের মা-ও। তা সত্ত্বেও বাসায় নেওয়ার আগে পর্যন্ত শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মেডিকেল তত্ত্বাবধানে রাখা হবে।
একসঙ্গে ছয় সন্তান জন্ম হওয়াকে ইংরেজিতে সেক্সটুপ্লেটস বলা হয়। এটা বিভিন্ন রকম হয়। এক্ষেত্রে আলাদা ছয়টি ডিম্বাণু শুক্রানুর সঙ্গে নিষিক্ত হতে পারে। আবার অন্য সেক্সটুপ্লেটসগুলো একই রকম হয়। অর্থাৎ একটি উর্বর ডিম্বাণু বিভক্ত হয়ে অনেক ভ্রূণ সৃষ্টি করে। কখনো কখনো এই ডিম্বাণু বিভক্তি একাধিকবার হতে পারে। ফলে তা থেকে তিনটি বা কখনো কখনো ছয়টি শিশুর জন্ম হতে পারে। এক্ষেত্রে একই রকম কয়েকটি যমজের জন্ম হতে পারে। সেক্সটুপ্লেটস পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুরা সবাই ছেলে, মেয়ে অথবা উভয়ের মিশ্রণে জন্ম নিতে পারে। আইডেনটিক্যাল বা একই রকম ভ্রূণ তৈরি করে যে শিশুর জন্ম হয়, তাদের একই লিঙ্গ হতে পারে।
আইএ


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




