• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জানালেন স্কট রিট

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১০, ২০২৬, ০৯:১০ এএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই নিহত হয়েছেন বলে দাবি করেছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। একই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনেও আগুন লাগার ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (৯ মার্চ) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদে প্রকাশিত এক প্রতিবেদনে স্কট রিটারের সাক্ষাৎকারের বরাতে এসব তথ্য জানানো হয়। রিটার সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম RT-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন।

স্কট রিটারের বক্তব্য অনুযায়ী, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাসভবনে আঘাত হানে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হন। ইদ্দো নেতানিয়াহু পেশায় একজন নাট্যকার ছিলেন।

একই সাক্ষাৎকারে রিটার আরও দাবি করেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তার বাসভবনে আগুন ধরে যায় এবং তিনি আহত হন।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বেন-গভিরের আহত হওয়ার কারণ হিসেবে আগে গাড়ি দুর্ঘটনার কথা জানিয়েছিল। কিন্তু স্কট রিটার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন, প্রকৃতপক্ষে ক্ষেপণাস্ত্র হামলার কারণেই এই ঘটনা ঘটেছে।

তিনি আরও দাবি করেন, ইরানের সাম্প্রতিক হামলাগুলো ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। তার মতে, এই হামলা ইরানের সদ্য নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধমূলক বৃহত্তর অভিযানের অংশ।

তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইসরায়েলি কর্তৃপক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এম

Wordbridge School
Link copied!