• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওয়াসার নতুন এমডি হলেন ড. মনিরুজ্জামান


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৬, ০৭:০২ পিএম
ওয়াসার নতুন এমডি হলেন ড. মনিরুজ্জামান

ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার জারি করা অফিস আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্ব পালনরত ড. মনিরুজ্জামানকে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার এমডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতাও পাবেন।

ড. মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষে বিসিএস প্রশাসন ক্যাডারে ২০তম ব্যাচে যোগদান করেন। পরে যুক্তরাজ্য থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বাবলু উল্লেখ করেছেন, বিএনপি মনা কর্মকর্তা হওয়ায় তাঁকে উপসচিব পদোন্নতিতে চারবার এবং যুগ্ম সচিব পদোন্নতিতে তিনবার পদোন্নতি বঞ্চিত করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!