ছবি : সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নয় দিনে ইরানে ১ হাজার ২৫৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আর ১২ হাজারের বেশি।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে আট মাস থেকে ৮৮ বছর বয়সী ব্যক্তি রয়েছে। শুধু নারীই নিহত হয়েছেন ২০০ জন।
মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে। এছাড়া, হামলায় ৫৫ জন স্বাস্থ্যকর্মী আহত এবং ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স ও তিনজন জরুরি সেবাকর্মী রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। পাল্টা হামলা শুরু করে ইরানও। যুদ্ধ এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে। ইরানের মতো এই দেশগুলোতেও বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মানবিক জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।
পিএস







































