• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৯, ২০২৬, ০৬:০০ পিএম
মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

ফাইল ছবি

ঢাকা: আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর তার পুত্র মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে ইরান। সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আলজাজিরা লিখেছে, ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।  

পুতিন বলেছেন, তিনি নিশ্চিত যে মোজতবা তার বাবা আলী খামেনির কাজ ‘সম্মানের সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন সময়ের মুখোমুখি হয়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

তিনি আরো বলেন, রাশিয়া তেহরানের পাশে আগের মতোই থাকবে। 

পুতিন জানান, তিনি তেহরানের প্রতি ‘অটল সমর্থন’ এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চান।

যুদ্ধের মধ্যে রোববার (৮ মার্চ) ইরানের বিশেষজ্ঞ কাউন্সিল আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবাকে নির্বাচন করেছে বলে ঘোষণা দেয়। তবে মোজতবাকে নতুন নির্বাচন করায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ইরানের নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় তিনি যুক্ত থাকবেন। অবশ্য তা হয়নি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানানো প্রথম পরাশক্তির দেশ রাশিয়া। আর কোনো বড় দেশ তাকে শুভেচ্ছা জানিয়েছে বলে খবর পাওয়া যায়নি।

পিএস

Wordbridge School
Link copied!