• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানে স্থল অভিযানে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৪, ২০২৬, ০১:৪২ পিএম
ইরানে স্থল অভিযানে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো প্রায় আড়াই হাজার মার্কিন মেরিন সেনাকে যুদ্ধ এলাকায় মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট–এর সদস্যরা ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। তাঁদের সঙ্গে রয়েছে উভচর আক্রমণক্ষম যুদ্ধজাহাজ ত্রিপোলি যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজ থেকেই প্রয়োজন হলে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামতে পারবেন।

মার্কিন প্রতিরক্ষা সূত্র বলছে, সম্ভাব্য কোনো সংকট মোকাবিলা, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা কিংবা ইরানের কোনো কৌশলগত অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজন হলে এই বাহিনীকে ব্যবহার করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই মোতায়েন ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সংঘাতে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা আপাতত খুব কম বলেই মনে করা হচ্ছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!