• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৪, ২০২৬, ০৫:৫৭ পিএম
ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

ছবি : সংগৃহীত

ঢাকা: ইসরাইলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মেলোনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। 

আন্তর্জাতিক নৌ-চলাচল ও নিরাপত্তার স্বার্থে এই জলপথটি সচল রাখা আবশ্যক বলে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তটি আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

এসআই

Link copied!