ছবি: সংগৃহীত
আংশিকভাবে নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে পূর্বাঞ্চল অতিক্রমকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কিছু বিমানবন্দর স্থানীয় সময় সকাল ৭টা থেকে আবার কার্যক্রম শুরু করেছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে সীমিত পরিসরেই বিমান চলাচল অনুমোদন দেওয়া হচ্ছে।
এদিকে ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলোর বিশ্লেষণে দেখা গেছে, আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পরও কয়েক ঘণ্টায় কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরানের আকাশপথ ব্যবহার করেনি। বরং বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প পথ বেছে দীর্ঘ রুটে গন্তব্যে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।
বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা ও চলমান পরিস্থিতির কারণে বিমান সংস্থাগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে। ফলে আকাশসীমা খুললেও তাৎক্ষণিকভাবে স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়নি। সূত্র: দ্য গার্ডিয়ান
এসএইচ







































