• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৫, ২০২৬, ১১:৪১ এএম
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়ায় সাময়িক স্থগিতাদেশ দিয়েছে—এমন তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তা অনুযায়ী, মোট ৭৫টি দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, অভিবাসী ভিসা আবেদনকারীদের যাচাই–বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

নতুন নীতির আওতায় বলা হয়েছে, যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের ক্ষেত্রে আরও কঠোর যাচাই করা হবে। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন অভিবাসী ভিসা ইস্যু করা হবে না।

তবে গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত পর্যটক ভিসা বা শিক্ষার্থী ভিসার মতো অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ যারা সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়াই চালু থাকবে।

নথি অনুযায়ী, এই নীতি চলতি বছরের ২১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে এবং বর্তমানে এটি চলমান রয়েছে।

এম

Link copied!