• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক মে ২৮, ২০২৬, ০৩:১৫ পিএম
ফের বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

ঢাকা: ফের আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। মার্কিন ঘাটিতে ইরানের পালটা হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। 

এর পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

এর আগে, হরমুজ প্রণালির কাছে হুমকি তৈরি করায় ইরানের একটি সামরিক ঘাঁটি এবং চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার এই হামলা চালানো হয় বলে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। 

বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ৫১ ডলার বা ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৮ ডলারে পৌঁছায়।

এর আগে অবশ্য তেলের দাম ৫ শতাংশের বেশি কমে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

পিএস

Link copied!