• ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানে ইসরাইলের হামলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক জুন ৮, ২০২৬, ০৯:১৩ এএম
ইরানে ইসরাইলের হামলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ

ইরানের হামলার পর এবার পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সোমবার (৮ জুন) ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানসহ মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসফাহান শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আইআরআইবি সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে দখলদারদের লক্ষ্য করে রোববার রাতে মিসাইল ছুড়েছিল ইরান। ধারণা করা হচ্ছে ওই মিসাইল হামলার জবাবে ইসরাইল পালটা হামলা চালিয়েছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। বিপ্লবী গার্ড ওই সময় সতর্কতা দেয়, ইসরাইল যদি আবারও কোনো হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। সূত্র: আলজাজিরা

এম

Link copied!