• ঢাকা
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৮:৫০ এএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন উদ্বেগে বাজারে বাড়তি ঝুঁকি যোগ হয়েছে।

গ্রিনিচ মান সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১.১৫ ডলার বা ১.২৬ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই এখন বিক্রি হচ্ছে ৯২.৬৩ ডলারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান তাদের স্থাপনা বা সম্পদের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে পালটা  জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগও বেড়েছে।

এরই মধ্যে আগের সেশনে ব্রেন্ট ক্রুডের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় তেলের দামে ঝুঁকির প্রিমিয়াম যোগ করছেন ব্যবসায়ীরা।

এম

Link copied!