ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার খবরের পর বিশ্ববাজারে ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
ইউরোপীয় বাজারে, ব্রেন্ট ক্রুড ইনডেক্সের দাম গত দিনের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ইনডেক্সের দামও একই হারে বেড়ে প্রতি ব্যারেল ৯১ ডলারে পৌঁছেছে।
আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে ‘অ্যাক্সিওস’ সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, গত কয়েক দিনে পেন্টাগন সেন্টকমকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে।
এর আগে, এই অঞ্চলের হরমুজ প্রণালী থেকে তেলের চালান বেড়ে যাওয়ার খবরের কারণে বিগত কয়েক দিন ধরে তেলের দাম প্রায় ১০০ ডলারের আশপাশে স্থিতিশীল ছিল। সূত্র : বিবিসি
এসএইচ







































