• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য নেই ভারতের


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২১, ২০২৬, ০৯:৩০ এএম
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য নেই ভারতের

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য নেই ভারতের। বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, তা একান্তভাবেই দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে নয়াদিল্লি।

গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার জন্য ভারতকে দায়ী করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাট জেলার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য  ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশার ‘-কে দায়ী করেছেন তারেক রহমান।

গতকাল শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে বর্তমানে যা চলছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। পাশপাশি, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান আবারও তুলে ধরেছেন তিনি।

জয়সওয়াল বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল—ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।”

সূত্র : পিটিআই/ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

এসআই

Link copied!