• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় মন্তব্য


সোনালী ডেস্ক নভেম্বর ২০, ২০২৬, ০৭:০৬ পিএম
আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় মন্তব্য

ছবি: সংগৃহীত

অন্ধ আওয়ামী লীগ যেমন কুৎসিত ও বিকৃত ছিল, অন্ধ আওয়ামী লীগবিরোধীরাও তেমনই। এমন রহস্যময় মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবারও আওয়ামী লীগকে নিয়ে একটি রহস্যময় পোস্ট দেন রুমিন ফারহানা। ওই পোস্টে তিনি লেখেন, মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে তাঁর এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে জাতীয় সংলাপে আওয়ামী লীগকে রাখার পক্ষে মত দেন রুমিন ফারহানা। তখন তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটি জাতীয় সংলাপ হবে না।

এসএইচ 

Link copied!