ফাইল ছবি
নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে।
শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও ও দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা বিদ্যুৎহীন থাকবে। এ ছাড়া নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকেরাও বিদ্যুৎ পাবেন না। এতে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তি হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ থাকার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এসএইচ







































