• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ


চাকরির খবর ডেস্ক জানুয়ারি ২৩, ২০১৭, ০৬:০৫ পিএম
ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

ঢাকা: ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সিমেন্ট মার্কেটিং’ ও ‘প্রোডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার (মার্কেটিং ডিপার্টমেন্ট)’ পদে জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপের শাখা প্রতিষ্ঠান আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড। এ পদে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা  ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সিমেন্ট মার্কেটিং পদের জন্য যেকোনো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বরিশাল বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঝিনাইদহ, নাটোর, রাজশাহী ও সিলেট জেলায়। এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৪ হাজার টাকা।

প্রোডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার (মার্কেটিং ডিপার্টমেন্ট) পদের জন্য যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে যশোর জেলায়। এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ২০ হাজার টাকা।

এদুটি পদের জন্য আবেদন করতে হলে শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে ছবিসহ অনলাইনে আবেদন করতে হবে। সূত্র : বিডিজবস ডটকম।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!