• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্ক্রিনশট দিয়ে সব ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামী


সোনালী ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:১০ পিএম
স্ক্রিনশট দিয়ে সব ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামী

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) জানিয়েছেন, বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিষয়টি প্রকাশ করে হুমকির স্ক্রিনশটও শেয়ার করেছেন।

মোনামী লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন এবং চলতি হুমকি তার মধ্যে একটি মাত্র। তিনি ফেসবুকে তারেক রহমানকে ট্যাগ করে বলেন, “প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের নারীবান্ধব এবং নিরাপদ বাংলাদেশ?”

তিনি আরও লিখেছেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

এর আগে মোনামী শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছিল যে কিছু ব্যক্তি তার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট এবং অশালীন মন্তব্য করেছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!