ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি যখন কারও কাছে পেশা বা ক্যারিয়ারে পরিণত হয়, তখন সে আর এগুলোকে অপরাধ মনে করে না। বরং কেউ তাকে সত্য ও হেদায়েতের পথে আহ্বান জানালে সেটিকে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের মাধ্যমে উড়িয়ে দিতে চায়।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এভাবে বারবার অন্যায় করতে করতে অনেকের অন্তর যেন সিলমোহরবদ্ধ হয়ে যায়। তখন সত্যের কথা তাদের কানে পৌঁছালেও তা আর কোনো প্রভাব ফেলে না। ফলে তারা মৃত্যুর আগ পর্যন্ত একই অপকর্মের পথেই চলতে থাকে।
তবে এ অবস্থার মধ্যেও হতাশ না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন মানুষের জন্যও হেদায়েতের দোয়া করা উচিত। আল্লাহ যেন তাদের অন্তর খুলে দেন এবং সত্যের পথে ফিরিয়ে আনেন-এমন কামনাও করেন তিনি।
এসএইচ







































