• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আত্মপ্রকাশ করল ডিআরইউ ডিবেটিং ক্লাব


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৩৪ পিএম
আত্মপ্রকাশ করল ডিআরইউ ডিবেটিং ক্লাব

ছবি : সংগৃহীত

ঢাকা: ডিআরইউ সদস্য এবং তাদের সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গঠিত হয়েছে ৯ সদস্যবিশিষ্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব।

কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম) এবং সদস্যসচিব হয়েছেন সিনিয়র সদস্য শেখ মো. আরিফ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- নিয়াজ মাহমুদ সোহেল (অর্থ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস পান্না (নারীবিষয়ক সম্পাদক), মাহমুদ সোহেল (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক), মাহফুজ সাদী (কার্যনির্বাহী সদস্য), কাজী শহীদুল আলম, মো. রিয়াসাদ আজিম এবং আসিফ জামান সুমিত।

জানা গেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন হয়। সিদ্ধান্ত মতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Wordbridge School
Link copied!