ছবি: সংগৃহীত
কথিত ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দুই শীর্ষ সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনাম-এর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একটি অংশের দাবি, তৎকালীন সময়ে সংবাদপত্রের ভূমিকা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করেছিল এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে রাজনীতিতে প্রতিফলিত হয়েছে।
সমালোচনায় বলা হচ্ছে, ২০০৭ সালের ১১ জানুয়ারি ২০০৭ বাংলাদেশ জরুরি অবস্থা-এর আগে ও পরে প্রকাশিত কিছু প্রতিবেদন ও মতামত রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল। বিশেষ করে ‘দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে’ শিরোনামে প্রকাশিত একটি মতামত লেখাকে ঘিরে আলোচনা নতুন করে সামনে এসেছে।
এদিকে, অতীতে বিভিন্ন সময়ে এই সময়কার ভূমিকা নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। মাহফুজ আনাম এক টেলিভিশন অনুষ্ঠানে ওই সময়ের কিছু প্রকাশনা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। একইভাবে মতিউর রহমান-ও ২০১০ সালে এক অনুষ্ঠানে ওই সময়কার কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, ওয়ান-ইলেভেন-পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষ থেকে ওই সময়কার ঘটনা, সিদ্ধান্ত ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে।
এসএইচ


-6a05e2d5d1beb-20260514153138.jpg)




































